১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ঘটনার ২৫ দিনের মধ্যে রায়

ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • Update Time : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদিপ্তা সরকার এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফ, রাকিব ও সিয়াম।

এ মামলায় অপ্রাপ্তবয়সি অপর আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৪ জুন বিকালে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রামের শিশুকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়। পরদিন ১৫ জুন শিশুর পিতা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে মামলার মাত্র ৯ দিনে ৪ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে উভয়পক্ষের শুনানি শেষে ঘটনার ২৫ দিনের মধ্যে আদালত তিনজন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুল করিম চৌধুরী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার।

রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি বজলুল করিম চৌধুরী বলেন, উপযুক্ত রায় হয়েছে। এখন রায় কার্যকর দাবি ভুক্তভোগী পরিবারের।

তিনি আরও বলেন, ঘটনার ২৫ দিনের মধ্যে এ রায় দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পাদনের বিষয়টি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেন শিশুর বাবা ও মা। তারা এ রায় কার্যকর করতে সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

অবসরের গুঞ্জনের মাঝেই রহস্যময় বার্তা পর্তুগিজ মহাতারকার

ঘটনার ২৫ দিনের মধ্যে রায়

ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

Update Time : ০৬:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬