১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দাবদাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানল, প্রাণ গেল ১২ জনের

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের দক্ষিণাঞ্চলে আলমেরিয়ায় ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু হয়েছে। তীব্র গরমের মধ্যে ছড়িয়ে পড়া এই বিশাল আগুন নেভাতে প্রায় ১৫০ জন দমকলকর্মী প্রাণপণ কাজ করছেন।

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার জানিয়েছে, লস গ্যালার্ডোস ও বেদার এলাকায় এই প্রাণহানির ঘটনা ঘটে। আগুনে অন্তত ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে এক নারী দগ্ধ হয়েছেন এবং ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভোগা একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যুতের তার ছিঁড়ে শুকনো গাছে পড়ে আগুন লেগে তা দ্রুত বনাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

আগুন ছড়ানোর কারণে বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ৫০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে একটি সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে স্পেনের সেনাবাহিনীর জরুরি দলও আগুন নেভানোর কাজে যোগ দেবে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আন্দালুসিয়া সরকারের প্রধান হুয়ানমা মোরেনো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, ‘আমরা শোকে স্তব্ধ।’

বর্তমানে স্পেনে তীব্র দাবদাহ চলছে। তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। এর আগে ২০২৫ সালে স্পেনে ৩ লাখ ৯৩ হাজার হেক্টরের বেশি এলাকা আগুনে পুড়েছিল, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বজুড়ে এমন দাবানল ও আগুনের ঝুঁকি ক্রমশ বাড়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দাবদাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানল, প্রাণ গেল ১২ জনের

Update Time : ১১:৫০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬