১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পেল জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৭ Time View

বিনোদন ডেস্ক

দুই বছর আগে মুক্তি পাওয়া প্রশংসিত বাংলা চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র গল্প এবার এগিয়ে যাচ্ছে নতুন মোড়ে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত সিক্যুয়াল ‘আজও অর্ধাঙ্গিনী’ আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

আগের ছবির মতো এবারও গুরুত্বপূর্ণ চরিত্র ‘মেঘনা’য় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

সম্পর্কের টানাপড়েন, দাম্পত্যের সংকট, অতীতের ক্ষত আর মানুষের জটিল মনস্তত্ত্বকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে নতুন এই চলচ্চিত্র। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই মিলেছে সেই আভাস। সেখানে দেখা যায়, বিয়ের পরও সুখের দেখা মেলে না মেঘনা ও সুমনের সংসারে।

অতীতের স্মৃতি, অবিশ্বাস এবং মানসিক দূরত্ব ধীরে ধীরে তাদের সম্পর্ককে ভেঙে দিতে শুরু করে। গল্পের অন্যতম আবেগঘন মুহূর্তে নিজের ভেঙে পড়া সংসার বাঁচানোর আশায় সুমনের সাবেক স্ত্রী শুভ্রার কাছে সাহায্য চাইতে যান মেঘনা। প্রথম ছবিতে যেখানে শুভ্রা ও মেঘনার মুখোমুখি অবস্থান ছিল গল্পের মূল আকর্ষণ, সেখানে এবার সম্পর্কের সমীকরণ বদলে গেছে। নতুন পরিস্থিতিতে মেঘনার সেই দ্বারস্থ হওয়াই গল্পে তৈরি করেছে ভিন্ন মাত্রা। নিজের চরিত্র নিয়ে জয়া আহসান বলেন, ‘কৌশিকদা এবং চূর্ণীদি না থাকলে পর্দায় মেঘনা হয়ে উঠতে হয়তো পারতাম না।’

এই পর্বে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশীষ রায়। গল্পে তার চরিত্র ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তিনি কি শুধুই মেঘনার বন্ধু, নাকি তার উপস্থিতি সম্পর্কের নতুন কোনো মোড় তৈরি করবে- তার উত্তর মিলবে সিনেমাতেই।

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্ক, ভালোবাসা, দায়িত্ববোধ ও ব্যক্তিগত টানাপড়েনের এক আবেগঘন গল্প। কৌশিক গঙ্গোপাধ্যায়ের নির্মাণে ছবিটিতে কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসানের অভিনয় দর্শক-সমালোচক উভয়েরই প্রশংসা কুড়িয়েছিল। সুমনের অসুস্থতাকে কেন্দ্র করে তার বর্তমান ও সাবেক স্ত্রীর এক ছাদের নিচে আসার ঘটনাকে ঘিরেই এগিয়েছিল সেই ছবির কাহিনি।

নতুন ছবির গল্প শুরু হয়েছে প্রথম পর্বের ঘটনার কয়েক বছর পর থেকে। নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার একটি বিয়ে এবং তাকে ঘিরে পুরোনো-নতুন সম্পর্কের জটিল সমীকরণ গল্পের কেন্দ্রবিন্দুতে উঠে আসবে। অতীতের অমীমাংসিত অধ্যায় এবার শুধু স্মৃতিতে সীমাবদ্ধ থাকবে না, বরং বর্তমানের জীবনকেও প্রভাবিত করবে।

তিনি জানান, এই পর্বে চরিত্রগুলোর অজানা অনেক দিক উন্মোচিত হবে। বিশেষ করে মেঘনার মেয়ে টিকলিকে ঘিরে তৈরি হবে নতুন আবেগঘন সংকট। বড় হয়ে ওঠা টিকলির পরিচয়কে কেন্দ্র করে যে প্রশ্ন তৈরি হবে, সেটিই গল্পের অন্যতম প্রধান সংঘাতে পরিণত হবে।

ছবিটির অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেন, ‘অর্ধাঙ্গিনী ছিল খুব পরিণত একটি গল্প। সেই ছবির সিকুয়্যালের অংশ হতে পারা আমার জন্য আনন্দের। দর্শক যেভাবে প্রথম ছবিটিকে গ্রহণ করেছেন, সেই প্রত্যাশা আমাদের ওপর বড় দায়িত্ব তৈরি করেছে। আমরা চেষ্টা করেছি সেই আবেগকে আরও গভীরভাবে ফিরিয়ে দিতে।’

উল্লেখ্য, গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শুরু হয়। দীর্ঘ অপেক্ষার পর আজ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মুক্তি পেল জয়া আহসানের ‘আজও অর্ধাঙ্গিনী’

Update Time : ০৪:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬