০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুমিল্লা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে এ বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার দুপুরে এ কর্মসূচি নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এর আগে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের অভিমুখে যাবার পথে পুলিশি বাঁধার মুখোমুখি হয় শিক্ষার্থীরা। পরে বাঁধা উপেক্ষা করে বোর্ডের প্রধান ফটকে অবস্থান গ্রহণ করে তারা এবং তিন দফা দাবিতে স্লোগান দেয়।

বিক্ষোভকারীরা নিজেদেরকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা সরকারি কলেজ, রূপসী বাংলা কলেজ, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, সোনার বাংলা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী বলে দাবি করেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি উত্থাপন করে বলেন, দেশের সব কলেজের শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো হলো দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে। যারা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার এ সময় শিক্ষা বোর্ডের গেটের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন এবং তাদের কথা শোনেন।

পরে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা বোর্ডের সচিব মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা পরীক্ষার্থীদের কথা শুনেছি। যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব সেগুলোর দায়িত্ব আমরা নেব। আর যেগুলো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব নয় সেগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে অবস্থান নিলে সেখানে কোতোয়ালি থানার ওসি পুলিশ সদস্যদের মোতায়েন করেন। পরে শিক্ষা বোর্ডের সচিব শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। যারা বিক্ষোভ করেছেন তাদের সংখ্যা ১শ জনেরও কম হবে। পরীক্ষার্থীদের দাবি নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে দুপুরে একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কুমিল্লা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ০৫:২৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬