পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
পাইকগাছায় শারদীয় দ‚র্গাপ‚জা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প‚জা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনমিয় সভায় সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী পাইকগাছা ক্যাম্প ইনচার্জ ইসবাত হোসেন, থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, আনছার ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, উপজেলা প‚জা পরিষদ সহ-সভাপতি প্রাণকৃষ্ণ দাস, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, জেলা প‚জা পরিষদ নেতা মৃত্যুনঞ্জয় মন্ডল, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বিভাসেন্দু সরকার, শিক্ষক সুকৃতি মোহন সরকার, সুনিল মÐল, মুরারী মোহন সরকার, কনক সরকার, কালিপদ বিশ্বাস, কৃষ্ণেন্দু দত্ত, দেবব্রত মন্ডল, বিদ্যুত বিশ্বাস।
সভায় জেলা প্রশাসন ও কেন্দ্রীয় প‚জা উদযাপন পরিষদের নির্দেশনা মতে কঠোর নিরাপত্তা বলয়ে উৎসব মুখর পরিবেশে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১৩০টি প‚জা মন্ডপে দুর্গোৎসব পালিত হবে। সভায় কেন্দ্রীয় প‚জা পরিষদ ও জেলা প্রশাসনের নির্দেশনায় কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপ‚র্ণ ভাবে প‚জা উদ্যাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় দূর্গাপুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে পুজা পরিষদ-মন্দির কমিটির প্রস্তুতি সভা
-
প্রকাশ ঘোষ বিধান - Update Time : ০৬:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- ৩৬০ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ












