পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
পাইকগাছা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ
ওয়াসিউজ্জামান চৌধুরীর সাথে আইনজীবী সমিতির সদস্যরা সৌজন্যে সাক্ষাৎ করেছেন। ৭ ডিসেম্বর
রোববার সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
হয়।
সাক্ষাৎকালে ইউএনও মোঃ ওয়াসিউজ্জামান চৌধুরী উপস্থিত আইনজীবীদের সাথে মুক্ত আলোচনা
করেন এবং পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কার্যক্রম এগিয়ে নেওয়ার
প্রত্যায় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাইকগাছা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাড. জিএম আব্দুস
সাত্তার, সাধারণ সম্পাদক অ্যাড. জিএম আক্কাস আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. মোঃ একরামুল,
এ্যাড. নাদিরুজ্জামান নাদির, এ্যাড. বেলাল উদ্দিন, অনাদি কৃষ্ণ মন্ডলসহ সমিতির অন্যান্য
সদস্যবৃন্দ।
পাইকগাছায় প্রধান শিক্ষক বদিউজ্জামানের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন
১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় নবাগত ইউএনও’র সাথে আইনজীবী সমিতির সৌজন্যে সাক্ষাৎ
-
Reporter Name - Update Time : ০৮:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- ২৪৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ






















