০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দম থাকলে ঠেকায় কে?’

  • Reporter Name
  • Update Time : ০৩:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৬০ Time View

বিনোদন প্রতিবেদক

‘দম’ সিনেমার লোকেশনে নিশো

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা রেদওয়ান রনির সিনেমা ‘দম’। যেখানে মুখ্য ভূমিকায় থাকছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। আর এটি নির্মাণের ঘোষণা আসার পর থেকেই দর্শকের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। অবশেষে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার, যা দর্শকরা আবারও নতুন করে উন্মাদনায় মেতেছেন।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার এই সিনেমার পোস্টারে আফরান নিশোর এক বিধ্বংসী ও রহস্যময় লুক ফুটে উঠেছে। পোস্টারের বাঁ পাশে দেখা যাচ্ছে নিশোর মুখাবয়ব, যেখানে তার কপালে ও চোখের পাশে গভীর ক্ষতচিহ্ন স্পষ্ট। অন্যদিকে, পোস্টারের ডান দিকে মরুভূমি ও পাহাড়ি প্রান্তরের আবহ, যেখানে একদল ঘোড়সওয়ার এবং অস্ত্রধারী সৈনিকদের দেখা যাচ্ছে, যা একটি উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দেয়। পোস্টারে বড় অক্ষরে লেখা ‘দম’ শব্দের নকশাতেও একটি রাইফেলের অবয়ব রয়েছে!
আজ রোববার (১ মার্চ) সামাজিকমাধ্যমে নতুন সিনেমার পোস্টার শেয়ার করে রনি লেখেন, ‘শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির চলচ্চিত্র “দম” আসছে ঈদুল ফিতর ২৬-এ।’
উল্লেখ্য, ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ নির্মাণের দীর্ঘ ১০ বছর পর ‘দম’ দিয়ে পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। চিত্রনাট্য লিখেছেন রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও সাইফুল্লাহ রিয়াদ। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে। বিভিন্ন চরিত্রে আফরান নিশো ও চঞ্চল চৌধুরী ছাড়াও রয়েছেন পূজা চেরি, ডলি জহুর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘দম থাকলে ঠেকায় কে?’

Update Time : ০৩:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬