০৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারে ইরানের হামলা

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৪৩ Time View

অনলাইন ডেস্ক

উপসাগরীয় অঞ্চলে মাল্টার পতাকাবাহী ‘প্রিমা’ নামের একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিষিদ্ধ এবং পরিস্থিতি অনিরাপদ হওয়া সত্ত্বেও নৌবাহিনীর বারবার দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাংকারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সকালে ‘আইন লঙ্ঘনকারী ট্যাংকারটির’ ওপর এ হামলার ঘটনা ঘটে।
মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্যানুযায়ী, প্রিমা একটি তেল ও রাসায়নিক পদার্থ বহনকারী ট্যাংকার; যা মাল্টার পতাকাবাহী হিসেবে নিবন্ধিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মাল্টার পতাকাবাহী তেল ট্যাংকারে ইরানের হামলা

Update Time : ০২:৫৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬