পুঠিয়ার (রাজশাহী)থেকে জাহাঙ্গীর আলম।।
পুঠিয়া উপজেলা ধোক ড়াকুল গ্রামের মিস্টার সাত ধড়া হাঁসদার ছেলে মিঃ সম্মেলন হাঁসদা ২৮ বিষপানে আজ বুধবার আত্মহত্যা করেছেন। বিষ পান করার পর থেকেই তার শারিরীক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। তার জরুরী চিকিৎসার জন্য প্রথমে পুঠিয়া উপ..জেলা হেলথ কমপ্লেক্স এ দেখান হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময়পথে মৃত্যু হয়। আত্মহত্যার সঠিক কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে অনেকেই ধারণা করছেন পারিবারিক কলহ বা ঝগড়া থাকতে পারে।. মিস্টার সম্মেলন হাসদা খুব নেশা করতেন। সে কারণে দুই বছর পূর্বে তার স্ত্রী স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান। এবং সেখানে অবস্থান করছিলেন। সে কারণে তাদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে সে তার প্রতি অভিমান করে বিষ পান করেন। মিস্টার সম্মেলনের একান্ত প্রতিবেশী মিস্টার অনীল টুডু ঘটনার সত্যতা স্বীকার করেন
Reporter Name 
























