১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, সালিসে ৫০ জুতার বাড়ি ও পাঁচ হাজারে সমঝোতা

  • Reporter Name
  • Update Time : ০৪:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১০৮ Time View

পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রিপন (৩৫) নামের এক ভ্যানচালককে ৫০ জুতার বাড়ি ও পাঁচ হাজার টাকা জরিমানার মাধ্যমে স্থানীয়ভাবে সমঝোতা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিস বৈঠক বসিয়ে রায় দেন দশকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার।
গত মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির উপস্থিতিতে অভিযুক্ত রিপনকে জনসম্মুখে ৫০ জুতার বাড়ি দেওয়া হয় এবং তার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করে বিষয়টি মীমাংসা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন এলাকায় একটি বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন ছিল। চারিপাড়া গ্রামের বাসিন্দা রিপন সেখানে দাওয়াতে গিয়ে আত্মীয়তার সূত্র ধরে বাড়ির ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীকে ঝাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিস বৈঠক বসানো হয়। ওই বৈঠকে অভিযুক্তের বিরুদ্ধে ৫০ জুতার বাড়ি ও পাঁচ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত দেওয়া হয়।
একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে এমন সালিস বৈঠক করার ঘটনায় এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্ত ও স্থানীয় প্রভাবশালীদের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চাইছেন না বলে জানা গেছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেন, ‘বিষয়টি খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, সালিসে ৫০ জুতার বাড়ি ও পাঁচ হাজারে সমঝোতা

Update Time : ০৪:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬