১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের মার্কিন দূতাবাসে হামলা

  • Reporter Name
  • Update Time : ০১:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আজ শনিবার হামলার পর দূতাবাস থেকে ধোঁয়া বের হতে দেখেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবির এক সাংবাদিক। যদিও কারা এই হামলা চালিয়েছে এবং হতাহতের ঘটনা ঘটেছে কিনা, এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে যুদ্ধ শুরুর পরপরই সৌদি আরবের মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটেছিল।
প্রসঙ্গত, ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন এবং পশ্চিমা লক্ষ্যবস্তুতে নিয়মিত হামলা চালিয়ে যুদ্ধকে ইরাক পর্যন্ত টেনে এনেছে। এর মধ্যে ইরাকে ফরাসি সেনাদের লক্ষ্য করে চালানো এক ড্রোন হামলায় ১ জন নিহত ও অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এছাড়া ইরাকে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ৬ জন ক্রু-ই প্রাণ হারিয়েছেন।
এদিকে মার্কিন বাহিনীর দাবি, শত্রুপক্ষ বা নিজেদের ভুলবশত কোনও আঘাত ছাড়াই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
অপরদিকে ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো দাবি করেছে, তাদের হামলাতেই এই মার্কিন বিধ্বস্তের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দিবাগত রাতে ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় দ্বীপটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান হরমুজ প্রণালিতে জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত না করলে পরবর্তীতে দ্বীপটির জ্বালানি স্থাপনাতেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরাকের মার্কিন দূতাবাসে হামলা

Update Time : ০১:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬