১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

  • Reporter Name
  • Update Time : ০৩:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক

তেহরানের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোকে ক্ষেপাতে ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি নকল ড্রোন ‘লুকাস’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ইরানের খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ নামের একটি ড্রোন ব্যবহার করছে। এই ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে এবং তার দায় ইরানের ওপর চাপিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে।’
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে তুরস্ক, কুয়েত ও ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশগুলোর বিভিন্ন স্থাপনায় চালানো হামলার ঘটনা এর উদাহরণ। এসব হামলার দায় ইরানের সশস্ত্র বাহিনীর ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের কৌশলের মূল উদ্দেশ্য হলো ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক, আইনি ও বৈধ পদক্ষেপগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং তেহরানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

Update Time : ০৩:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬