০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতে শাশুড়িসহ গৃহবধূ আহত, দুই গরুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ১২৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি

বজ্রপাতে সুনামগঞ্জের দিরাইয়ে বউ-শাশুড়ি আহত হয়েছেন। এ ছাড়া দুইটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দিরাই উপজেলার চরনারচর ইউনিনিয়নের কামালপুর গ্রামের রাহুল দাসের স্ত্রী মিনা রানী দাস (৪৮) ও তার ছেলে সৌরভ দাসের স্ত্রী দিপালী রানী দাস (২০)। বজ্রপাতে আহত হয়ে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে বৃষ্টির সময় হটাৎ করে বজ্রপাত হয়। এসময় কামালপুর গ্রামে নিজেদের বসতঘরে থাকা মিনা রানী ও তার ছেলের বউ দিপালী আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা নেন তারা। একই সময়ে বজ্রপাতে তাদের প্রতিবেশী সুখ বিহারী দাসের দুইটি গাভী মারা যায়। গাভিগুলো কৃষকদের বাড়িতে গোয়ালঘরে বাঁধা ছিল।
চরনারচর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কামালপুর গ্রামের বাসিন্দা মো. ফতেনুর বলেন, আজ সকালে বজ্রপাত হলে আমাদের গ্রামের দুইজন নারী আহত হয়েছেন। এসময় গ্রামের এক কৃষকের দুইটি গরুও মারা গেছে। আহত দুইজন দিরাই হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে এসেছেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকি’সক কর্মকর্তা প্রশান্ত দাস তালুকদার জানান, বজ্রপাতে আহত হয়ে দুইজন নারী হাসপাতালে এসেছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর’

বজ্রপাতে শাশুড়িসহ গৃহবধূ আহত, দুই গরুর মৃত্যু

Update Time : ০৮:২৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬