০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৯ দিন আটকে থাকা বাংলাদেশি জাহাজ অবশেষে হরমুজ প্রণালির পথে

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৮২ Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দীর্ঘ ৩৯ দিন পারস্য উপসাগরে আটকা থাকার পর বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
ইরান-যুক্তরাষ্ট্রের ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর আজ বুধবার দুপুরে জাহাজটি এই রুট অতিক্রম করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মাহমুদুল মালেক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হলে জাহাজটি পারস্য উপসাগরে আটকা পড়ে। জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি ক্রু অবস্থান করছেন।

বিএসসি ব্যবস্থাপনা পরিচালক জানান, জাহাজটি তিন দিন আগে সৌদি আরবের রাস আল-খায়ের বন্দরে যায় এবং সেখান থেকে সার বোঝাই করে দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করে।
যুদ্ধবিরতির পর ইরান আগামী ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালি দিয়ে নৌ-চলাচলে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় জাহাজটি আজ দাম্মাম ছেড়ে হরমুজের দিকে যাত্রা শুরু করে।
কমোডোর মাহমুদুল মালেক আরও বলেন, ‘জাহাজটি প্রথমে কোনো নিরাপদ অবস্থানে পৌঁছাবে এবং পরিস্থিতি বুঝে বিএসসির পরবর্তী নির্দেশনা পেলে হরমুজ প্রণালি অতিক্রম করবে। জাহাজটিতে বর্তমানে ৩৭ হাজার টন সার আছে।’
জাহাজের চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল হাসান সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি ডেইলি স্টারকে জানান, বিএসসির নির্দেশনা পাওয়ার পর স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) তারা নোঙর তোলেন।
তিনি বলেন, ‘আমরা এখন ঘণ্টায় ১২ নটিক্যাল মাইল গতিতে হরমুজ প্রণালির দিকে এগোচ্ছি।’
চিফ ইঞ্জিনিয়ার রাশেদুল জানান, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালি থেকে প্রায় ৪২০ নটিক্যাল মাইল দূরে রয়েছে। বর্তমান গতিতে চললে প্রণালিতে পৌঁছে অতিক্রম করতে প্রায় ৪০ ঘণ্টা সময় লাগবে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, জাহাজটির প্রাথমিক তিনটি সম্ভাব্য গন্তব্য হলো দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক ও ব্রাজিল। গন্তব্য চূড়ান্ত হলে জাহাজটি সেই অনুযায়ী অগ্রসর হবে।
উল্লেখ্য, এই জাহাজটি গত ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইদ থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়। এর পরই যুদ্ধ শুরু হওয়ায় সেটি সেখানে আটকা পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর’

৩৯ দিন আটকে থাকা বাংলাদেশি জাহাজ অবশেষে হরমুজ প্রণালির পথে

Update Time : ০৬:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬