১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ ফল ব্যবসায়ী নিহত, আহত ৩৫

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • ১৪ Time View

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও বাঙ্গিবোঝাই পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বাসের যাত্রী কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার ভাঙ্গার পূর্ব সদরদী নামক স্থানে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে।

নিহত ফল ব্যবসায়ীরা হলেন জাহাঙ্গীর মোল্লা (৩৭) ও আলমগীর শেখ (৩৫)। তারা ভাঙ্গা পৌর সদরের চৌধুরীকান্দা সদরদী গ্রামের বাসিন্দা ছিলেন এবং ভাঙ্গা বাজারে ফলের ব্যবসা করতেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী যাত্রীবাহী শাহ ফরিদ পরিবহনের একটি বাস (ফরিদপুর-ব -১১-০১২২) ও নম্বরবিহীন একটি পিকআপভ্যান বাবলাতলা থেকে বাঙ্গিবোঝাই করে ভাঙ্গার দিকে যাচ্ছিল। পূর্ব সদরদীতে মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে জাহাঙ্গীর নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরেক ফল ব্যবসায়ী আলমগীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান।

পিকআপভ্যানের চালক আরিফকে গুরুতর আহত অবস্থায়ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় পিকআপভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুছড়ে যায়।যাত্রীবাহী বাসটি খাদে পড়ে কমপক্ষে ৩৫ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপভ্যান উদ্ধারে কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ ফল ব্যবসায়ী নিহত, আহত ৩৫

Update Time : ০৫:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬