সবুজদিন রিপোর্ট।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ সাবেক ইউপি সদস্যকে আটক করেছে RAB-১৩। অভিযানে আটক আতিকুর রহমান নয়নের (৫০) বাড়ি থেকে প্রায় দুই মণ গাঁজা উদ্ধার করা হয়। নয়ন উপজেলার বালারহাট এলাকার পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
RAB সূত্রে জানা গেছে, রোববার (১৯ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নয়নের বাড়িতে অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশি শেষে তার শোয়ার ঘরের খাটের নিচ থেকে এক মণ ৩৬ কেজি (৭৬ কেজি) গাঁজা উদ্ধার করা হয়।
RAB-১৩ রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অভিযানে তাকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবে জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং গোয়েন্দা তৎপরতাসহ এ ধরনের অভিযান চলমান থাকবে।
Reporter Name 





















