০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • ৭ Time View

মোংলা প্রতিনিধি ।

মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে শহরতলীর হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিমু পৌর শহরের সরকারি টি,এ ফারুক স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল। নিহত সানজিদা আক্তার শিমু হাজীপাড়া এলাকার শামীম হাওলাদারের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শামীম হাওলাদারের মেয়ে শিমু সোমবার সকালে বাড়ীর পাশের একটি দোকানে ডিম কিনতে যায়। ডিম নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর রক্তাক্ত জখম হয় শিমু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনায় নেয়ার পথিমধ্যেই মৃত্যু হয় তার।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সীমান্তের ১৩টি ঘাট মাদক চোরাচালানের জন্য এখন উন্মুক্ত রুট

মোংলায় ইজিবাইকের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

Update Time : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬