০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে উইলিয়ামসনের অবসর

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৮ Time View

স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক এবং দলের অন্যতম সেরা ব্যাটার কেইন উইলিয়াসন।তিন ফরম্যাটেই লম্বা সময় ধরে নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার ছিলেন উইলিয়ামসন। নিজের সময়ের বিশ্বের সেরাদের কাতারেও ছিল এই কিংবদন্তির নাম। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন এই কিউই তারকা।

শুক্রবার (১২ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

উইলিয়ামসনের এই ঘোষণার মধ্য দিয়ে তার ১৬ বছরের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসান ঘটলো। নিউজিল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান।

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন। তিন সংস্করণে তার সংগ্রহ ১৯,৩৪৬ রান। করেছেন ৪৮টি সেঞ্চুরি এবং ৬টি ডাবল সেঞ্চুরি।

জানা যায়, ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে তিন সংস্করণে নেতৃত্ব দিয়েছেন উইলিয়ামসন। তার অধীনে নিউজিল্যান্ড দুটি আইসিসি বিশ্বকাপ ফাইনালে খেলেছে। ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছে।

এ বিষয়ে উইলিয়ামসন বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম, তবে গত কয়েক দিনে এটা পরিষ্কার হয়ে গেছে যে এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমি সবসময়ই একটা তীব্র তাড়না এবং ক্ষুধা অনুভব করেছি এবং নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি, এটা ভেবে আমি গর্ববোধ করি।’

নিজেকে ভাগ্যবান মনে করে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘এর চেয়ে কম কিছু নিয়ে খেলা চালিয়ে যাওয়াটা ঠিক হতো না এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে নিজের সিদ্ধান্তে (সম্মানের সাথে) বিদায় নিতে পারছি।’

নিউজিল্যান্ডকে নিয়ে বেশ আশাবাদী উইলিয়ামসন, ‘এই দলটা যেদিকে এগিয়ে যাচ্ছে, তা নিয়ে আমি বেশ আশাবাদী। নিউজিল্যান্ডের এই দলে প্রচুর প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু করার এক তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। এটি এমন একটি দল যাকে আমি ভালোবাসি এবং এতদিন এই দলের অংশ হতে পেরে নিজেকে অবিশ্বাস্য রকমের ভাগ্যবান মনে করি। এটি সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি থাকবে।’

এর আগে, গত নভেম্বরেই টি-টুয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন উইলিয়ামসন।

২০১৫ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার এবং ২০১৯ সালের বর্ষসেরা টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন উইলিয়ামসন। পাশাপাশি রেকর্ড চারবার ‘স্যার রিচার্ড হ্যাডলি মেডেল’ জিতেছেন।

হঠাৎ এই অবসরের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের বাকি অংশে তাকে আর পাচ্ছে না নিউজিল্যান্ড। তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি এখন জানানো হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে উইলিয়ামসনের অবসর

Update Time : ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬