১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নিজের নছিমনেই প্রাণ গেল গাছ ব্যবসায়ীর

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • ৬ Time View

সবুজদিন রিপোর্ট।।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজের নছিমনেই প্রাণ হারালেন গাছ ব্যবসায়ী সুজন মোল্লা (৩৮)। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায় গাছবোঝাই নছিমনটি। সেই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বৃহস্পতিবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের পহলানবাড়ি এলাকার ছুটাখান বাজারের পাশে এ ঘটনা ঘটে। এ সময় রিয়াদ (৩৫) নামে তার এক শ্রমিক আহত হয়েছেন। তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সুজন মোল্লা রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের হানিফ মোল্লার ছেলে। তিন মাস আগে সৌদি থেকে ফিরে সুজন মোল্লা একটি নছিমন কিনে গাছের ব্যবসা শুরু করেন। নছিমনটির চালকও ছিলেন তিনি নিজেই। তার স্ত্রী ও আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, সকালে রাজাপুর বাজার থেকে গাছবোঝাই করে উপজেলার গাজির ব্রিজ এলাকায় যাচ্ছিলেন সুজন মোল্লা। পথিমধ্যে ছুটুখান বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় নছিমনটি।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছেন। দুর্ঘটনা ও মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

২ ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাগেরহাটে নিজের নছিমনেই প্রাণ গেল গাছ ব্যবসায়ীর

Update Time : ০৭:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬