০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো: ট্রাম্প

  • Reporter Name
  • Update Time : ০২:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র `সম্ভবত আরও ভালো অবস্থায়’ থাকতে পারে, কারণ আলোচনায় আবারও অচলাবস্থার ইঙ্গিত দেখা যাচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১ মে) তিনি বলেন, ‘সত্যি বলতে, হয়তো কোনো চুক্তিই না করাই আমাদের জন্য ভালো। আপনি কি সত্যিটা জানতে চান? কারণ আমরা এই বিষয়টা এভাবে চলতে দিতে পারি না। অনেক দিন ধরেই এটা চলছে।’

এর আগে একই দিন ফ্লোরিডার উদ্দেশে রওনা হওয়ার আগে সিএনএনকে ট্রাম্প জানান, সংঘাত নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ইরান প্রসঙ্গে তার সামনে দুটি পথ রয়েছে—‘একটি হলো সরাসরি কঠোর সামরিক পদক্ষেপ নিয়ে বিষয়টির স্থায়ী সমাধান করা, আর অন্যটি হলো একটি চুক্তির মাধ্যমে সমাধান খোঁজা’।

এদিকে, শুক্রবার (১ মে) তুরস্কে সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বৈঠকে বসার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান এ যুদ্ধ শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে— তাহলে তা মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত।’

তিনি বলেন, ‘তবে আমরা চাই (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আমাদের মতপার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য ইরান ফের আলোচনায় বসতে ইচ্ছুক। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা বন্ধ করতে হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরান

ইরানের সঙ্গে কোনো চুক্তি না করাই হয়তো ভালো: ট্রাম্প

Update Time : ০২:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬