মিয়া সুলেমান, ইশ্বরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১৫৩, ইশ্বরগঞ্জ-৮ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, ইশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ইশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সদস্য-সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মণি। এ সময় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত নেতৃবৃন্দ জানান, জনাব লুৎফুল্লাহেল মাজেদ বাবু দীর্ঘদিন ধরে ইশ্বরগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে থেকে রাজনীতি করে আসছেন। তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ব্যাপক। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন ও জনগণের সমর্থন পেলে তিনি ইশ্বরগঞ্জের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন- সূত্রের খবর।
এ সময় উপজেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে মনোনয়ন ফরম প্রদান কার্যক্রম সম্পন্ন করেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
Reporter Name 























