০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা কক্ষের ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৪ Time View

সবুজদিন রিপোর্ট।।

নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার কক্ষের সিলিং ফ্যান খুলে মো. নিয়ামুল হাসান নামে এক পরীক্ষার্থীর মাথার ওপর পড়েছে বলে খবর পাওয়া গেছে।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত নিয়ামুল দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী। তার রোল নম্বর- ১৯২২৬৭।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে ওই পরীক্ষার্থীর মাথার ওপর পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে তার মাথার একপাশ কেটে গিয়ে রক্তপাত হয়। এ আকস্মিক ঘটনায় পরীক্ষা কক্ষে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তার নির্দেশে উপজেলা হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসাসেবা দেয়। চিকিৎসা শেষে ওই শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষার মূল্যবান সময় নষ্ট হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রের কিছু কক্ষে অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান রয়েছে, যা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানান তারা।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ার বিষয়টি সত্য। তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার পর শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এসএসসি পরীক্ষা কক্ষের ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

Update Time : ০৫:৩৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬