০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী ট্রেনের মালবাহী বগিতে মিলল চোরাচালানের অর্ধ কোটি টাকার শাড়ি

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ৯৩ Time View

সবুজদিন ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে ট্রেনের মালবাহী বগি থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে রেলওয়ে পুলিশ৷
গতকাল রোববার (০৫ এপ্রিল) বিকেলে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রসে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান পরিচালনা করে শাড়িগুলো জব্দ করেন।
আজ সোমবার (০৬ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়িতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ফাঁড়ির ইনচার্জ মো. রফিকুল ইসলাম। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
ফাঁড়ি ইনচার্জ রফিকুল ইসলাম জানান, কর্ণফুলী এক্সপ্রেসে করে পণ্য চোরাচালান হচ্ছে- এমন গোপন খবরের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির একটি দল আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে ঢাকামূখী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়। এ সময় ট্রেনটির মালবাহী বগি থেকে অবৈধভাবে ভারত থেকে আনা ১ হাজার ৮০ পিস শাড়ি জব্দ করা হয়।। পরে ভৈরব রেলওয়ে থানা পুলিশের সহায়তায় ভৈরব রেলওয়ে স্টেশনে গিয়ে জব্দকৃত শাড়িগুলো ট্রেন থেকে নামানো হয়।
জব্দকৃত শাড়িগুলোর বাজার মূল্য আনুমানিক ৫৪ লক্ষ টাকা বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর’

কর্ণফুলী ট্রেনের মালবাহী বগিতে মিলল চোরাচালানের অর্ধ কোটি টাকার শাড়ি

Update Time : ০৩:৪৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬