০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার মন্ট্রিয়ল শহরে এক বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হন। এ ঘটনায় আরও এক পুলিশ সদস্য গুরুতর আহত হলেও তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে একটি ভবন থেকে গুলির শব্দ শোনার পর বাসিন্দারা জরুরি সেবা নম্বরে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান শুরু করে।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলায় জড়িত ব্যক্তি একজন পুরুষ এবং তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন। অভিযানের সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত বেসামরিক ব্যক্তি স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে। তবে হামলাটি ধর্মীয় বা জাতিগত বিদ্বেষ থেকে সংঘটিত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটির ফরাসি ভাষার গণমাধ্যম রেডিও কানাডার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারী নারীবিদ্বেষী অনলাইন গোষ্ঠী ‘ইনসেল’ মতাদর্শ দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পারেন। তবে এ তথ্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ঘটনার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে। হামলার পর এলাকায় জারি করা জরুরি সতর্কতা কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কানাডায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ৩

Update Time : ০২:৫৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬