০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খোয়াই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠেছে ব্যবসায়ীর মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০২:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১৪৩ Time View

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদী পারাপার হতে গিয়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ব্যবসায়ী আব্দুর জলিলের মরদেহ ভেসে উঠেছে। শনিবার দুপুরে খোয়াই নদীর কোটবাড়ি এলাকায় তার মরদেহ ভেসে উঠে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে উদ্ধারে কাজ চালাচ্ছে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আমরোড বাজার থেকে গরু নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দেন ক্ষেতামারা গ্রামের আব্দুল জলিল। এ সময় তিনি গরু নিয়ে কোট বাড়ি এলাকায় খোয়াই নদীর পারাপার হতে গিয়ে তলিয়ে যান। খবর পেয়ে উৎসুুক জনতা নদীর পাড়ে ভিড় করেন। পরদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজ চালায়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক রাজু বলেন, নিখোঁজ জলিল গরু ব্যবসা করতেন। তিনি গরু নিয়ে নদীতে নামলে তলিয়ে যান। তিনি সাঁতার জানেন না বলে অনেকেই নিশ্চিত করেছেন।
চুনারুঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

খোয়াই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠেছে ব্যবসায়ীর মরদেহ

Update Time : ০২:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬