শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী-পাটুরিয়া সংলগ্ন এলাকায় যানবাহন থেকে চাঁদা নেওয়ার সময় হাতেনাতে সুব্রত কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ উথলী মোড় থেকে তাকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে।
গ্রেপ্তার সুব্রত কুমার বিশ্বাস উপজেলার বেলতা গ্রামের নিতাই বিশ্বাসের ছেলে।
পরিবহন চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ উথলী মোড়ে বিভিন্ন পরিবহনের যানবাহন যাত্রী উঠানামার জন্য থামে। চাঁদাবাজ চক্রের সদস্যরা এই সুযোগে যানবাহন থেকে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেয়। এই বিষয়ে পরিবহন সমিতির পক্ষ থেকে পুলিশকে অভিযোগ করা হয়েছিল। সর্বশেষ মঙ্গলবার চাঁদা আদায়ের সময় তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চায়: হাসনাত আবদুল্লাহবিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজি থেকে মুক্তি চায়: হাসনাত আবদুল্লাহ
পাটুরিয়া ঘাটে ‘সেলফি পরিবহন’ মালিক সমিতির লাইন সুপারভাইজার সুলতান হোসেন ইত্তেফাক ডিজিটালকে জানান, উথলী মোড়ে পরিবহনের নিজস্ব কর্মীদের সরিয়ে জোরপূর্বক চাঁদা আদায়ের সঙ্গে যুক্ত সুব্রত’র বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। মঙ্গলবার পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়।
শিবালয় থানার ওসি মনির হোসেন বলেন, সুব্রতকে আসামি এবং কয়েকজনে অজ্ঞাত আসামি করে এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। সমিতির নেতাদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের সময় সুব্রতকে হাতেনাতে আটক করা হয়েছে। অভিযুক্ত বাকিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে
০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনে চাঁদাবাজির সময় যুবক গ্রেপ্তার
-
Reporter Name - Update Time : ০৭:৩২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- ৮৯ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ
















