পাইকগাছা(খুলনা) প্রতিনিধি ।।
পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত হয়েছে। ২০ মে বুধবার সকাল ১১ টায় নতুন বাজারস্থ কার্যালয়ে আন্তর্জাতিক মৌমাছি দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বনবিবির উদ্যেগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সম্পাদক মাধুরী রানি সাধু, সাংবাদিক আহম্মেদ আলী বাঁচা, নুরজাহান আক্তার উর্মি, অনিকা আক্তার ইতি, ফারজানা উদ্দীন জিম, ফেরদৌস উদ্দীন মিম, তূর্য সাধু,পরিবেশ কর্মি গনেশ দাশ, শাহিনুর রহমান, আলম গাজী প্রমুখ।
মৌমাছি বাস্ততন্তের গুরুত্ব ভুমিকা পালন করে। আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখার জন্য, বাসযোগ্য করে তোলার জন্য মৌমাছি গুরুত্ব অপরিসীম। এই সব পরাগ বহনকারী কীটপতঙ্গ খাদ্যশস্যসহ একাধিক উদ্ভিদের প্রজননে সহায়ক। বাস্তুতন্ত্রের সবচেয়ে পরিশ্রমী প্রাণী হিসেবে মৌমাছি অস্তিত্ব টিকিয়ে রাখা দরকার। পরিবেশদূষণসহ প্রভৃতি কারণে এই উপকারী পতঙ্গ হ্রাস পাচ্ছে। যদি পৃথিবী থেকে মৌমাছি হারিয়ে যায়, তাহলে মানবসভ্যতা টিকবে থাকবে না। মানুষের বাসযোগ্য পরিবেশ বজায় রাখার জন্য বাস্তুতন্ত্রে ছোট গুঞ্জনকারী প্রাণীরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে সম্পর্কে মানুষকে সচেতন করা প্রয়োজন।
Reporter Name 























