০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৫:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ১২০ Time View

সবুজদিন রিপোর্ট।।

শুক্রবার (০৩ এপ্রিল) দুপুরে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কোনো সমস্যা হবে না।
প্রতিমন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে যে বৈশ্বিক অবস্থা সৃষ্টি হয়েছে তাতে পৃথিবীর সব দেশে তেলের সংকট রয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনও আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করে নাই।
আমাদের তেলের সংকট নেই; বিগত দিনে যেভাবে বিভিন্ন জেলায় ও পাম্পে তেল বরাদ্দ দেয়া হয়েছে, বর্তমানে এরচেয়ে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে। তবে আমাদের মাথায় রাখতে হবে, বিশেষ করে এ সময়টা গরম সময়। এই সময়ে অসাধু ব্যবসায়ীরা বিভিন্নভাবে মবের মাধ্যমে সংকট সৃষ্টি করতে চায়, সেদিকেও খেয়াল রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া বর্ষা মৌসুমে নদী ভাঙন প্রতিরোধে ও অবৈধ ড্রেজার বন্ধ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নদী ভাঙনের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে তা দৃশ্যমান দেখে স্থানীয় সংসদ সদস্যদের সাথে আলোচনা করে এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী বর্ষা মৌসুমে যেন এই অঞ্চলের মানুষের কোনো ধরনের বন্যা ও ভাঙনের মুখে পড়তে না হয় সেক্ষেত্রে পদক্ষেপ নেয়া হবে। এছাড়া অবৈধ ড্রেজারের বিষয়ে প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া আছে; ড্রেজার টোটালি (সম্পূর্ণ) নিষিদ্ধ। অতএব, এক্ষেত্রে জেলা প্রশাসক এ বিষয়ে আইনী পদক্ষেপ নিবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পত্রিকা: ‘দ্বিপক্ষীয় বৈঠকের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর দিল্লি সফর’

তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

Update Time : ০৫:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬