০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ ঘরে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

ঢাকার দোহার উপজেলায় নিজ ঘরে স্বর্ণা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার লটাখোলা বিলেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত স্বর্ণা আক্তার প্রবাসী মো. শরিফ ও মুক্তি দম্পতির মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে স্কুলে যাওয়া এবং পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে স্বর্ণার সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘরের ভেতরে স্বর্ণা ফাঁস দেয়। ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। তারা তাৎক্ষণিকভাবে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দোহার থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোহার থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নিজ ঘরে স্কুলছাত্রীর আত্মহত্যা

Update Time : ০৫:৫৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬