০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৬:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ১১ Time View

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটী ইউনিয়নের হরিণখোলা গ্রামে হঠাৎ ঝড়-বৃষ্টির সময় তীব্র বজ্রপাতে ৩টি গরুর করুণ মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থানীয় দুই খামারি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং দমকা হাওয়ার সাথে ভারী বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।হরিণখোলা গ্রামের ননি কবিরাজ ও শিব সরদারের তিনটি গরু মাঠের পাশে খোলা জায়গায় বাঁধা ছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনটি গরুর মৃত্যু হয়। ​ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, মৃত তিনটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৫০ হাজার টাকা। আকস্মিক দুর্যোগে গরুগুলো হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন। ​

এলাকাবাসী জানান, দুপুরের পর ঝড়-বৃষ্টির তীব্রতা এতই বেশি ছিল যে গবাদিপশু গুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। আকস্মিক এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগী খামারিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল, আজ থেকেই কার্যকর

পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু

Update Time : ০৬:৩৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬