১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে ইরানি প্রতিনিধিদল

  • Reporter Name
  • Update Time : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • ১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসছে ইরানি প্রতিনিধিদল।
ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আজ শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম।
শনিবার ভোররাতে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে ইরানি প্রতিনিধিদল

Update Time : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬