০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার হিন্দি সিরিজে রিজওয়ান শেখ, কোন নায়িকার সঙ্গে দেখা যাবে তাকে?

  • Reporter Name
  • Update Time : ০৬:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ৬ Time View

বিনোদন ডেস্ক

ছোটপর্দা থেকে বড়পর্দা দীর্ঘদিন ধরেই অভিনয়ের জগতে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন রিজওয়ান রব্বানি শেখ। একের পর এক ধারাবাহিক ও ছবিতে অভিনয়ের
মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার সেই যাত্রায় যোগ হতে চলেছে এক নতুন অধ্যায় প্রথমবার হিন্দি ওয়েব সিরিজে নায়ক হিসেবে দেখা যাবে তাঁকে।

জানা যাচ্ছে, আসন্ন এই সিরিজে এক প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন রিজওয়ান। তাঁর বিপরীতে দেখা যাবে কৌশিকীকে, যিনি হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ। প্রেম আর নাটকীয়তার মিশেলে তৈরি এই গল্পে তাঁদের রসায়ন নিয়েই ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ।

পরিচালক হুমায়ুন-এর তত্ত্বাবধানে সিরিজটির শুটিং সম্পন্ন হয়েছে। মুম্বাইতেই হয়েছে অধিকাংশ কাজ, ফলে বেশ কিছুদিন সেখানেই ব্যস্ত সময় কাটিয়েছেন রিজওয়ান। যদিও সম্প্রতি ভোট দিতে তিনি কলকাতায় ফিরেছিলেন, তবে কাজের প্রয়োজনে আবারও মুম্বইয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
এই সিরিজটির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, জনপ্রিয় এক ডিজিটাল মাধ্যমে মুক্তি পেতে চলেছে এটি। প্রথমবার হিন্দি সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করায় রিজওয়ানের ক্যারিয়ারে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছেন অনেকে।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও নিজেকে প্রমাণ করেছেন রিজওয়ান। এর আগে তাঁর পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘কালী কথা কলিকাতা’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের দিকেও এগোচ্ছেন তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রিজওয়ান জানিয়েছেন, প্রেম এবং বাস্তবধর্মী গল্প বলার প্রতি তাঁর বিশেষ টান রয়েছে। আগামী ছবিতেও সেই ধরণের আবেগঘন কাহিনি তুলে ধরতে চান তিনি, যেখানে দুই মানুষের সম্পর্কের পাশাপাশি সমাজের নানা বাস্তবতাও ফুটে উঠবে।

নতুন এই ওয়েব সিরিজের মাধ্যমে হিন্দি বিনোদন জগতে তাঁর যাত্রা কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা। নিয়েই এখন প্রশ্ন উঠছে নানা মহলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের কারণেই মোংলা বন্দর সচল আছে: পরিবেশ প্রতিমন্ত্রী

প্রথমবার হিন্দি সিরিজে রিজওয়ান শেখ, কোন নায়িকার সঙ্গে দেখা যাবে তাকে?

Update Time : ০৬:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬