১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকার সঙ্গে ‘মনোমালিন্য’, রাবি ছাত্রের গলায় ফাঁস

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন মতিহারের একটি ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জুন) বিকালে নগরীর মতিহার থানার আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ার নামের একটি ছাত্রাবাস থেকে মাহফুজুর রহমানের (২৩) লাশ উদ্ধার করা হয়।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, এদিন বিকালে মাহফুজুর রহমান নিজ কক্ষের দরজা বন্ধ করে মোবাইল ফোনে এক মেয়ের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে ওই মেয়ে তার এক সহপাঠীকে ফোন করে খোঁজ নিতে বলেন।

এরপর ছাত্রাবাসের শিক্ষার্থীরা তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পান। বহু ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা ফ্যানের সঙ্গে মাহফুজুর রহমানের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন।

মাহফুজুর রহমানের এক সহপাঠী জানান, গত চার বছর ধরে একটি মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন আগে সম্পর্কে কিছুটা জটিলতা তৈরি হলেও পরে তা সমাধান হয়। তবে সাম্প্রতিক সময়ে আবারও কোনো জটিলতা তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, কয়েক দিন ধরে মাহফুজুর রহমান মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের উপস্থিতিতে লাশ নামানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং কক্ষ থেকে কোনো সুইসাইড নোটও উদ্ধার হয়নি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার ওসি গোলাম কবীর জানান, লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। লাশ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ফ্রিজিং ভ্যানে সংরক্ষণ করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রেমিকার সঙ্গে ‘মনোমালিন্য’, রাবি ছাত্রের গলায় ফাঁস

Update Time : ০৭:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬