০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

  • Reporter Name
  • Update Time : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপিন্সের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিনদানাওতে ৬.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ২৯ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে বলেও জানানো হয়।

তবে ফিলিপিন্সের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলকস)-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, স্থানীয় সময় শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দক্ষিণ ফিলিপিন্সের উপকূলীয় এলাকায় আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৬।

ফিভোলকস এক বিবৃতিতে জানায়, ভূপৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার এবং ভূমিকম্পটির উপকেন্দ্র দাভাও অক্সিডেন্টালের সারানগানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে ও ১২ ডিগ্রি পশ্চিমে অবস্থিত।

শক্তিশালী এ ভূমিকম্পের পর আফটারশকের সতর্কতাও দেয়া হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Update Time : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬