১১:০০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিভিতে বিশ্বকাপ সম্প্রচারে ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

  • Reporter Name
  • Update Time : ০৮:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৭ Time View

সবুজদিন রিপোর্ট।।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ লক্ষ্যে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সকল মিডিয়া স্বত্ব কিনছে সরকার।

রোববার (৭ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র এক সভায় এ-সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, ক্রয় কমিটির অনুমোদনের আগে প্রস্তাবটি ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’-তে নীতিগত অনুমোদন দেওয়া হয়। উভয় বৈঠকেই সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে এ মিডিয়া স্বত্ব কেনা হবে। এতে ব্যয় হবে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিটিভিতে বিশ্বকাপ সম্প্রচারে ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

Update Time : ০৮:২৬:৪০ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬