০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিক্ষোভে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতাকে চড়-থাপ্পড়

  • Reporter Name
  • Update Time : ১০:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক

নিজের প্রতিষ্ঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিটি বিক্ষোভ কর্মসূচি সম্পূর্ণ অহিংস হবে বলে বারবার জোর দিয়ে আসছিলেন ভারতের জেন-জি প্রজন্মের তরুণ-তরুণীদের আন্দোলনের প্রধান অভিজিৎ দিপকে। তবে সোমবার দেশটির রাজস্থান রাজ্যের জয়পুরে এক বিক্ষোভে অংশ নিয়ে নিজেই সহিংসতার শিকার হয়েছেন তিনি। সেখানে অন্তত দু’জন ব্যক্তি তাকে দফায় দফায় চড়-থাপ্পড় মেরেছেন; যা ধরা পড়েছে ক্যামেরায়।

গত ৬ জুন দিল্লিতে বিক্ষোভের সময় ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষণা দিয়েছিল, নিট ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার পদ্ধতিগত ত্রুটির দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এক সপ্তাহের মধ্যে পদত্যাগ না করলে দেশজুড়ে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

ব্যঙ্গাত্মক দল হিসেবে যাত্রা শুরু করা এই সংগঠন সোমবার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা খাতের নানা সমস্যা এবং বেকারত্বের বিরুদ্ধে জয়পুরের শহীদ স্মারকে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দিপকে যখন সমর্থকদের কাঁধে চড়ে স্লোগান দিচ্ছিলেন, ঠিক তখন এক ব্যক্তি তার গলায় থাকা কাপড় ধরে টান দেন।

এরপর সেই ব্যক্তি এবং অন্য আরেকজন মিলে সিজেপি প্রতিষ্ঠাতাকে উপর্যুপরি চড় ও কিল-ঘুষি মারতে থাকেন। পরে দিপকের সমর্থকরা ওই দুই হামলাকারীকে সরিয়ে নিয়ে গণধোলাই দেন।

এই হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিপকে লিখেছেন, হামলায় সিজেপি দমে যাবে না এবং তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘‘শারীরিক আক্রমণ মূলত ভয় ও কাপুরুষতার লক্ষণ। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কণ্ঠস্বর তুলে ধরা বজায় রাখব। আমি গান্ধী ও আম্বেদকরের অনুসারী এবং শান্তি ও ভালোবাসা দিয়েই এই লড়াই চালিয়ে যাব। ধর্মেন্দ্র প্রধানকে অবশ্যই পদত্যাগ করতে হবে!’’

রাজ্যের পুলিশ কর্মকর্তারা বলেছেন, এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে এবং বিধায়কপুরী থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজস্থান পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘‘হামলাকারীদের পরিচয় এবং এই হামলার পেছনের মূল কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাদের নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

রোববার রাত পর্যন্ত সিজেপিকে এই বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তবে পরবর্তীতে কিছু শর্তসাপেক্ষে এর অনুমোদন মেলে। শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল, এই বিক্ষোভে ৮০০ জনের বেশি মানুষ অংশ নিতে পারবেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভারতে বিক্ষোভে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতাকে চড়-থাপ্পড়

ভারতে বিক্ষোভে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতাকে চড়-থাপ্পড়

Update Time : ১০:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬