১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগরে একটি হোটেলে বুধবার (৩ জুন) সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটের দিকে মিকাসা ইন হোটেলের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

এক কর্মকর্তা জানান, জরুরি ফোন পাওয়ার পর দুটি ওয়াটার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স যানসহ অন্যান্য অগ্নিনির্বাপণ ইউনিট মোতায়েন করা হয়।

জানা গেছে, হাউজ রানি এলাকার সরু গলিতে অবস্থিত এই হোটেলে প্রায় ২৫টি কক্ষ ছিল। সেখানে প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন, যাদের মধ্যে চিকিৎসার জন্য ভারতের রাজধানীতে আসা কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন।

এদিকে আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে অনেকে ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সৌরভ গাঙ্গুলির নিরাপত্তা কমানোর সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে নতুন বিতর্ক

ভারতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১

Update Time : ০২:৩৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬