০১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে শ্রমিক নিখোঁজ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি

  • Reporter Name
  • Update Time : ১১:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ৮ Time View

মোরেলগঞ্জ (বাগেরহাট):প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে নদীতে কয়লা ধুতে গিয়ে আউয়াল মাঝি (৫০) নামের এক দিনমজুর শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে পৌর শহরের কর্মকারপট্টি সড়কের পানগুছি নদীর একটি প্রশাখা খালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিখোঁজ শ্রমিকের সন্ধানে রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের কর্মকারপট্টি এলাকার বুলু কর্মকারের দোকানে দিনমজুর হিসেবে কাজ করতেন আউয়াল মাঝি। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তিনি দোকানে কাজে আসেন। পরে দোকানমালিক দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ি চলে যাওয়ার সময় আউয়ালকে বাড়িতে গিয়ে খেয়ে বিকালে কাজে যোগ দিতে বলেন। কিন্তু আউয়াল বাড়িতে না গিয়ে দোকানের কয়লা ধোয়ার জন্য পাশেই পানগুছি নদীর প্রশাখা খালে নামেন এবং এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

দোকানমালিক বুলু কর্মকার বিকেল ৫টার দিকে দোকানে ফিরে আউয়ালকে দেখতে না পেয়ে তার বাড়িতে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তিনি বাড়িতে যাননি। এরপর দোকানের পেছনে খালে গিয়ে দেখা যায়, আউয়ালের পরিহিত শার্ট, লুঙ্গি ও একজোড়া স্যান্ডেল পড়ে রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ভিড় জমান। রাত ৮টার দিকে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসকে বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দল রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যায়।

নিখোঁজ আউয়াল মাঝির স্ত্রী ময়না বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুপুরে উস্তা ও মালঞ্চা বাজারে দিয়ে এসে আমার স্বামী আর বাড়ি ফেরেনি, দুপুরের খাবারও খায়নি। কেবল উস্তা রান্না করে রেখেছি, আমাদের দুপুরের খাবারও জোটে নি। এখন আমার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না।” নিখোঁজ আউয়াল মাঝি উপজেলার বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত ছত্তার মাঝির ছেলে। সংসারে তার স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা ও অভিযান ইউনিটের প্রধান জাহাঙ্গীর আলম জানান, রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিখোঁজ শ্রমিকের সন্ধানে নদীতে অভিযান শুরু করে। পাশাপাশি খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি দক্ষ ডুবুরি দলকেও খবর দেওয়া হয়েছে, যারা ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ঘটনার বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “দিনমজুর শ্রমিক আউয়াল মাঝি নদীতে পড়ে নিখোঁজ হওয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খালে কয়লা ধুতে গিয়ে সম্ভবত তিনি পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের টিম তার সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

মোরেলগঞ্জে কয়লা ধুতে গিয়ে শ্রমিক নিখোঁজ, ঘটনাস্থল পরিদর্শনে এমপি

Update Time : ১১:৫৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬