মোরেলগঞ্জ অফিস ঃ
বাগেরহাটের মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, গত ২২ ফেব্রুয়ারি গভীর রাতে বিএনপির অফিসে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকালে বিএনপির অফিসে আগুন দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন বারইখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ছাবুল, বহরবুনিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ম-সম্পাদক বাহাদুর হাওলাদার, উপজেলা ছাত্রদলের ১নং সদস্য মো. রাকিব হোসেন, ছাত্রদল নেতা বাইজিদ আহমেদ,ছাত্রনেতা নাইম ফরাজী।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সদস্য মো. রাকিব হোসেন বলেন, গত ২২ ফেব্রুয়ারি বিএনপির কর্মীদের ওপর আওয়ামী লীগের কয়েকজন নেতা হামলা চালায়। এসময় বহরবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারকে কুপিয়ে আহত করা হয়। তিনি বর্তমানে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। বিএনপির অফিসে আগুন দেওয়ার বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার এসআই রাম কৃষ্ণ ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি বলেন, অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোরেলগঞ্জে বহরবুনিয়া ইউনিয়নে বিএনপির অফিসে আগুন
-
Reporter Name - Update Time : ০৯:১১:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- ১৩৭ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ

























