০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৩:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৯৭ Time View

সবুজদিন ডেস্ক

যশোরের সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ ) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিটি গত প্রায় তিন মাস ধরে হামিদপুর স্কুল ও বাজার এলাকায় অবস্থান করছিলেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারতেন না। স্থানীয়দের দেওয়া খাবার খেয়ে এবং বিদ্যালয়ের মাঠে বা বাজারের বিভিন্ন স্থানে রাত্রিযাপন করতেন তিনি।
রোববার সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মাঠ পরিষ্কার করতে গিয়ে উত্তর পাশের ওয়ালের কাছে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান। ব্রেকিং নিউজ আপডেট
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই সিরাজুল ইসলাম জানান, “সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

Update Time : ০৩:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬