১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নতুন ভবন উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১১১ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দেড় শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্য বহনকারী রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় নগরীর মিয়াপাড়া এলাকায় ভবনটির উদ্বোধন করেন গ্রন্থাগারের সভাপতি ও জেলা প্রশাসক আফিয়া আখতার।
তিনি বলেন, রাজশাহী সাধারণ গ্রন্থাগার এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন ভবনের মাধ্যমে গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম বইপাঠে আগ্রহী হয়ে উঠবে।
গ্রন্থাগারটির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, এখানে প্রায় ৩৪ হাজার বই আছে। দীর্ঘদিন ধরে রাজশাহীর শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকের কাছে এই গ্রন্থাগার জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নবনির্মিত ভবনের মাধ্যমে পাঠকদের জন্য আধুনিক পরিবেশে বই পড়া ও গবেষণার সুযোগ আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজশাহী অ্যাসোসিয়েশনের সদস্য, গ্রন্থাগারের সদস্য ও সুধীজন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী সাধারণ গ্রন্থাগার অঞ্চলটির জ্ঞানচর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। ১৮৭৬ সালে প্রকাশিত স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট গ্রন্থে বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম হান্টার উল্লেখ করেন, নাটোর রাজ পরিবারের রাজা আনন্দ নাথ রায় ১৮৬৬ সালেরও আগে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৮৮৪ সালে জমি ও ভবন প্রাপ্তির মাধ্যমে গ্রন্থাগারটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে।
হান্টার আরও উল্লেখ করেন, ১৮৭১-৭২ সালে এই পাঠাগারে মোট গ্রন্থের সংখ্যা ছিল ৩ হাজার ২৪৭টি এবং ছয়টি সাময়িকী নিয়মিত সংগ্রহ করা হতো। সে সময় অবিভক্ত বাংলা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি প্রকাশনা বিনামূল্যে গ্রন্থাগারে সরবরাহ করা হতো। যা গ্রন্থাগারের সংগ্রহ সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নতুন ভবন উদ্বোধন

Update Time : ০৩:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬