১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

  • Reporter Name
  • Update Time : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৪১ Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মার্কিন ও ইসরায়েলের হামলায় আহত হয়ে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কুয়েতভিত্তিক সংবাদমাধ্যম আল-জারিদার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানোর পরই মোজতবা খামেনিকে মস্কো নেওয়া হয়েছে। গত ১২ মার্চ টেলিফোনে দুই নেতা কথা বলেন। পরে ওই দিনই রুশ সামরিক বিমানে মস্কো পৌঁছান তিনি।
এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই হামলায় তার পরিবারের একাধিক সদস্যও প্রাণ হারান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

Update Time : ০৪:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬