বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে শিকারিদের হটস্পর্ট চরদুয়ানীর থেকে জীবিত দুটি চিত্রল হরিণ উদ্ধার করেছে বনরক্ষীরা। চোরা শিকারিদের কবল থেকে উদ্ধার করা এই দুটি হরিণ সোমবার বিকালে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বনবিভাগ জানায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া বিশেষ ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ডেপুটি রেঞ্জার সুরজিত চৌধুরীর নেতৃত্বে বনরক্ষীরা গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ মে) সকালে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়ীয়া এলাকায় অভিযান চালায়। এসময়ে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা হাজী বাড়ী মসজিদের কাছে পুকুরে একটি জীবিত চিত্রল হরিণটি ফেলে দিয়ে পালিয়ে যায়। একই দিন দুপুরে চরদুয়ানীর কালিয়ার গ্রামে অভিযান চালকালে বনরক্ষীদের দেখে চোরা শিকারীরা অপর একটি হরিণ খালের পানিতে ফেলে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা উদ্ধার করা দুটি হরিণর জ্ঞানপাড়া টহল ফাঁড়িতে নিয়ে যায়। এরমধ্যে আহত একটি হরিণকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীর বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাইল করিম চৌধুরী জানান, চোরা শিকারিরা সুন্দরবনে রাতের অধারে ফাঁদ পেতে দুটি জীবিত চিত্রল হরিণ ধরে তাদের হেটস্পর্ট চরদুয়ানীতে নিয়ে যায়। এমন খবরের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে হরিণ দুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করা এ দুটি হরিণের মধ্যে একটির পায়ে আহত থাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার বিকালে উদ্ধার করা দুটি হরিণ সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চরখালী বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।
Reporter Name 
























