০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

  • Reporter Name
  • Update Time : ০১:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫৭ Time View

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ে বাড়িতে ব্যস্ততার সুযোগে ঘাস ফুল দেয়ার প্রলোভন দেখিয়ে ৩য় শ্রেণির শিশু শিক্ষার্থীকে (৯) ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী রাজু মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার। এর আগে শনিবার রাতে মামলা করা হয়। শুক্রবার দুুপরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রাজু মিয়া ওই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের দেবত্তর রামনাথপুর গ্রামের এক বিয়ে বাড়ি থেকে ৯ বছর বয়সী ৩য় শ্রেণির শিশুকে ফুল দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী রাজু মিয়া তার বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে অভিযুক্ত রাজু পালিয়ে যায়।

পরে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শিশুটি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। পরে শনিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সব পৌরসভায় ডিজিটাল হাজিরা চালুর নির্দেশ

স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

Update Time : ০১:০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬