০৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

  • Reporter Name
  • Update Time : ০২:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২০ Time View

সবুজদিন রিপোর্ট।।

সাম্প্রতিক দিনগুলোর তুলনায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ড।
সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার ৩ এপ্রিল সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বুধবার একদিনেই এই প্রণালি দিয়ে ১৬টি জাহাজ পার হয়েছে। টানা তিন দিন ধরে সেখানে জাহাজ চলাচল বাড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে।
উইন্ডওয়ার্ড জানায়, ওই দিন পার হওয়া সব জাহাজই ইরানের সঙ্গে সমঝোতার ভিত্তিতে লারাক দ্বীপের রুট ব্যবহার করেছে। এতে বোঝা যায়, আরও বেশি দেশ তাদের জাহাজ চলাচলের জন্য ইরানের সঙ্গে আলোচনায় যাচ্ছে, ফলে ভবিষ্যতে এই রুটে ট্রানজিট আরও বাড়তে পারে।
তবে সংস্থাটি বলছে, জাহাজ চলাচল বাড়লেও তা এখনো স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে গত ২৮ ফেব্রুয়ারির দিকে হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ১৩০টি জাহাজ চলাচল করত।
এদিকে ইরান শুরু থেকেই দাবি করে আসছে, তাদের সঙ্গে সমঝোতা ও টোল প্রদান সাপেক্ষে বিশ্বের অধিকাংশ দেশের জাহাজ এই প্রণালি ব্যবহার করতে পারবে, তবে ‘ইরানের শত্রু ও তাদের মিত্রদের’ জাহাজ এতে বাদ থাকবে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক পথ। উপসাগরীয় দেশগুলো থেকে তেল ও গ্যাস এই রুট দিয়েই এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে প্রানকৃষ্ণ দাশ সভাপতি নির্বাচিত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বৃদ্ধি, ইরানের সঙ্গে সমঝোতার ইঙ্গিত

Update Time : ০২:২৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬