০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএ পরিবহনের কার্যালয়ে ১২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৮ Time View

সবুজদিন রিপোর্ট।।

রংপুরের এসএস পরিবহনের কার্যালয় থেকে চায়ের প্যাকেটের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ১২ হাজার পিস ইয়াবার চালান ডেলিভারির সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় এসএ পরিবহনের কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ও রংপুর কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় পীরগঞ্জ উপজেলার বাসিন্দা ও মাদক কারবারি মনসুর মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চট্টগ্রামের কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেল করে চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবার চালানটি পাঠানো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা সকাল থেকে ছদ্মবেশে এসএ পরিবহনের কার্যালয়ের আশপাশে অবস্থান নেন। পরে মনসুর মণ্ডল পার্সেলটি গ্রহণ করতে এলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় চায়ের প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনসুর মণ্ডল দীর্ঘদিন ধরে পাইকারি পর্যায়ে ইয়াবা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি নিজের চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিনযাবত এই অবৈধ ব্যবসা পরিচালনা করতেন বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি বড় ইয়াবার চালান জব্দ করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান বলেন, ‘চায়ের প্যাকেটের ভেতরে অত্যন্ত কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে আনা হয়েছিল। এসএ পরিবহন কর্তৃপক্ষ অভিযানে সর্বাত্মক সহযোগিতা করেছে। উদ্ধার হওয়া ইয়াবা ও গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি নূর মোহাম্মদ, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেফতার

এসএ পরিবহনের কার্যালয়ে ১২ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Update Time : ০৫:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬