১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ময়মনসিংহ

খুলনায় বিএনপি অফিসের ভেতরে যুবদল সদস্যসহ ২ জন গুলিবিদ্ধ

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৮ Time View

খুলনা প্রতিনিধি

খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবদলের এক সদস্যসহ দুইজনকে গুলি করে আহত করার ঘটনা ঘটেছে। আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন ১ নং জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অফিসের ভেতরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করে। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

১ নং জলমা ইউনিয়নের গুলিবিদ্ধ জাহিদ বলেন, আমরা ২ জন বিএনপি অফিসে বসে ছিলাম। এসময় হঠ্যাৎ করে মাসুম বিল্লাহকে উদ্দেশ্য করে পারভেজ গুলি করে। গুলি ঠেকাতে গিয়ে আমার হাতে গুলি লাগে।

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, আমি যুবদলের ১ নং জলমা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি বসে ছিলাম। এমন সময় পারভেজ এসে কথা বলে। ওকে আমি আগে থেকে চিনি। কথা বলে পারভেজ বের হয়ে যায়। এরপর আবার ফিরে এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। ঠেকাতে গিয়ে জাহিদ গুলি বিদ্ধ হয়। আমি অফিসের পিছন দরজা দিয়ে বের হয়। ওখানে ঘের আছে। পারভেজ পিছনের দরজায় এসে আমার বাম পায়ে গুলি করে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি তাদের গুলি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ময়মনসিংহ

খুলনায় বিএনপি অফিসের ভেতরে যুবদল সদস্যসহ ২ জন গুলিবিদ্ধ

Update Time : ০৪:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬