০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নওগাঁয় কালবৈশাখী

গাছ ভেঙে পড়ে বেদে সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৫:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৬ Time View

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে বেদে সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা আরাফাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যায়। এর আগে ভোরে আত্রাই সরকারি কলেজ মাঠ সংলগ্ন আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার আত্রাই নদীর তীরে বেদে সম্প্রদায়ের ২৫ থেকে ৩০টি পরিবার পলিথিনের ছাউনি দিয়ে বসবাস করে আসছিলেন। হঠাৎ করে ভোরের দিকে ঝড়-বৃষ্টি শুরু হয়। এসময় একটি ইউক্যালিপটাস গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন তিন মাসের অন্তঃসত্ত্বা ওই নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, বেদের সম্প্রদায়ের ওই নারীর আদি নিবাস মুন্সিগঞ্জ জেলায়। জীবিকার তাগিদে তারা দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করেন।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ‘ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদের নগদ অর্থ সহায়তাসহ জীবন মানে উন্নয়ন, শিশুদের শিক্ষা কার্যক্রম বাস্তবায়নসহ সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস দেওয়া হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় কালবৈশাখী

গাছ ভেঙে পড়ে বেদে সম্প্রদায়ের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

Update Time : ০৫:২১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬