০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন রাবি ছাত্রদল সভাপতি

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৫ Time View

সবুজদিন রিপোর্ট।।

নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। সোমবার (২২ জুন) দুপুরে এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এ ঘোষণা দেন শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।

সমাবেশে সুলতান আহমেদ রাহী বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাহী বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো ক্যাম্পাস ও রাজশাহী জেলাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেওয়ার নির্দেশ দিচ্ছি। এসব সংগঠনের কোনো নেতাকর্মীকে কেউ প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সমাবেশে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘বিগত ১৬ বছর ধরে দেশের জনগণ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে। ছাত্র-জনতা হত্যার পরও সংশ্লিষ্টদের মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। তারা স্বাভাবিক রাজনীতিতে ফিরতে চাইলেও দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না।’

তিনি আরো বলেন, ‘যেখানেই তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ,‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রলীগ বাড়িস না পিঠের চামড়া থাকবে না’, ‘খুনি হাসিনার আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ধর ধর ধর কুত্তা ধর ধরে ধরে জেলে ভর’, ‘আপা আপা করিস না পিঠের চামড়া থাকবে না’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘পাক-ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানসহ’ বিভিন্ন স্লোগান দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সংসদের সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার দেবেন রাবি ছাত্রদল সভাপতি

Update Time : ০৫:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬