০৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের মৃত্যুর খবরের তিন ঘণ্টা পর মারা গেলেন মা

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর তিন ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের দুজনকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। বুধবার রাত ৮টার দিকে ছেলের মৃত্যু হয়। এর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান মা।
মৃতরা হলেন- সদর উপজেলার বারঘরিয়া ইউপির কাজীপাড়া গ্রামের মৃত রুপলালের ছেলে কালু শেখ (৫৫) এবং তার মা ময়না বেগম।
স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। বুধবার জেলা হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর খবর শোনার পর শোকে তিনি ভেঙে পড়েন। পরে একই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়না বেগম। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কাজিপাড়া গ্রামের কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। মা ও ছেলেকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।
‎চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরাম হোসাইন জানান, কালু শেখের মা ময়না বেগম ৯৪ বছর বয়সি ছিলেন। অসুস্থতাজনিত কারণে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। বুধবার রাতে ছেলে কালু শেখের মৃত্যুর তিন ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো জ্বালানির দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ছেলের মৃত্যুর খবরের তিন ঘণ্টা পর মারা গেলেন মা

Update Time : ০২:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬